বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে প্রেমিক জুটি আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অনার্স পড়ূয়া ছাত্রীকে অপহৃত নাদিয়া আক্তার (লিপি রানী দেব)কে উদ্ধার ও শহরের শায়েস্তানগরের ব্যবসায়ী শেখ মোঃ আজিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। তবে নাদিয়া জানায়, তাকে কেউ অপহরণ করেনি। সে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে আজিজকে বিয়ে করেছে।
হবিগঞ্জ সদর উপজেলার পইল খামার পাড়া গ্রামের সন্তুষ চন্দ্র দেবের কন্যা লিপি রানী দেব শায়েস্তানগর বাজার এলাকা দিয়ে কলেজে আসা যাবার শায়েস্তানগরের ব্যবসায়ী বানিয়াচঙ্গ উপজেলা সদরের ইনাতখানী গ্রামের শেখ সদলুর রহমান (আব্দুন নূর) এর পুত্র শেখ মোঃ আজিজুর রহমানের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় লিপি রানী দেব গত মঙ্গলবার এফিডেভিটের মাধ্যমে নাদিয়া আক্তার ধারণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। পরদিন বুধবার এরা কোর্টের মাধ্যমে (কোর্ট ম্যারজ) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
এদিকে সন্তুষ চন্দ্র দেব তার মেয়েকে অপহনের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল রাতে হবিগঞ্জ সদর থানার এএসআই নুরে আলম এর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে শহরের মাছুলিয়া ব্রীজ এলাকার জাহির মিয়ার বাড়ি থেকে নাদিয়া আক্তারকে উদ্ধার ও আজিজুর রহমানকে আটক করে। এদিকে থানায় আটক নাদিয়া আক্তার এ প্রতিনিধিকে জানান, তাকে কেউ অপহরণ করেনি। সে আজিজকে ভালবেসে বিয়ে করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com