বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

২ দিন যুদ্ধ করে মৃত্যুর কাছে হার মানল কুলসুমা এলাকায় নানা গুঞ্জন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ দুই দিন যুদ্ধ করে মৃত্যুর কাছে হার মানল কিশোরী কুলসুমা। এর সাথে মৃত্যু হলো একটি স্বপ্নের। ওই কিশোরী গত ২ ডিসেম্বর বিষপান করার পর গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। এলাকাবাসিরা জানান, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের আলী হুসেনের কন্যা জারুলিয়া দাখিল মাদ্রসার ৯ম শ্রেরীর ছাত্রী সুফিয়া আক্তার কুলসুমা মঙ্গলবার সকালে যথারীতি মাদ্রাসায় যায়। মাদ্রসায় পরীক্ষাতে অংশ না নিয়েই সে ফিরে যায় এবং জারুলিয়া (মাইঝগাও) গ্রামের রফিক মিয়ার বাড়ীর কাছে সে বিষপান করে। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন, মাদ্রাসার এক শিক্ষক কুলসুমার বইয়ের ভেতর একটি প্রেমপত্র পেয়ে তা অন্যান্য ছাত্রদের সামনে তা পাঠ করলে মেয়েটি অপমান বোধ করে। এতে সে অপমানিত হয়ে বিষপান করে। আবার কেউ বলছেন, জারুলিয়া গ্রামের এক সহপাটির সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের পরিবার থেকে প্রেমের স্বীকৃতি না পাওয়ায় কুলসুমা বিষপানে আত্মহত্যা করেছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরী কুলসুমার মরদেহ ময়না তদন্ত শেষে আজ পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com