বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

  • আপডেট টাইম বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে নব-নির্বাচিত জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপির সভাপতিত্বে অনুষ্টিত পরিচিতি সভায় অনুষ্টান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খান। অনুষ্টান শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরী। তেলাওয়াত শেষে অসুস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডঃ আবিদ আলী চৌধুরীর সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহাদ চৌধুরী শাহিন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এম এ জলিল তালুকদার, ডাঃ শাহ আবুল খায়ের, যুগ্ম সম্পাদক কাজল আহমদ, কাপ্তান সারোয়ার, শাহ আব্দাল মিয়া, সহকারী সম্পাদক মঞ্জুরুল হক মাসুদ, শফি আহমেদ চৌধুরী, প্রাক্তণ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, মাহমুদ চৌধুরী, আ.ফ.ম উস্তার মিয়া তালুকদার, প্রাক্তণ চেয়ারম্যান শাহজাহান খান, মোঃ ওহাব মিয়া, মুহিত চৌধুরী, ডাঃ এমদাদুল হক সবুজ, বাহার উদ্দিন মেম্বার, গাজী মিছবাহ উদ্দিন, আলহাজ্ব জয়নাল আবেদীন চৌধুরী, সার্জেন্ট আবেদ খান, মোঃ সামসুল ইসলাম, মোঃ হারুনুর রশিদ, আব্দুল কাইয়ুম, ফয়জুল ইসলাম দিনু, নুরুল করিম, ফরিদ মিয়া, আফরোজ আফগান তালুকদার, হিমেল চৌধুরী, মোঃ রজব আলী, শাহাজান তালুকদার, মোঃ আফরোজ মিয়া, এডঃ হুমায়ুন কবির, খলিলুর রহমান দুদু, ফঠিক খান, মোঃ আক্তার হোসেন (মনির মিয়া), মাসুক আহমেদ, মোঃ সরওয়ার শিকদার, নুরুল আমীন পাঠান, (অবঃ) ওয়ারেন্ট অফিসার আব্দুল করিম প্রমুখ। পরিচিতি সভা শেষে একটি বিশাল আনন্দ মিছিল হবিগঞ্জ শহর প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণ মিশন রোডে পথ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খানের পরিচালনায় পথ সভায় সমাপনী বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির নব-নির্বাচিত সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com