বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী আর নেই ॥ শোক

  • আপডেট টাইম রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ৭৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরৗ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে বাস থেকে নামার সময় পিছন থেকে আরেকটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। জগলুল আহমেদ চৌধুরৗ জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক শোকবার্তায় জগলুল চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।
হবিগঞ্জের কৃতি সন্তান জগলুল চৌধুরী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
এছাড়া হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com