বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মিরপুরে তুলার গুদামে আগুন ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে একটি তুলার গুদাম আগুনে ভষ্মিভূত হয়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সর্ট-সার্কিট আগুনের সূত্রপাত বলে জানা গেছে। জানা যায়, গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে  বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে মিরপুর বাজারে মোঃ ফারুক মিয়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আতংকে ছুটাছুটি করতে থাকে। সাথে সাথে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এদিকে খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনে। আগুনে গুদামের ভিতরে থাকা মেশিন সহ সম্পুর্ণ তুলা পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com