বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহীদ জগৎজ্যোতি দাসের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধে ভাটিবাংলার দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাস পার্টির প্রধান শহীদ জগৎজ্যোতি দাস শ্যাম এর ৪৪তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এর মধ্যে ছিল প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পন ও এক আলোচনা সভা।
১০টায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় জগৎজ্যোতির সহযোদ্ধা হবিগঞ্জ জেলার ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন সভাপতিত্ব করেন। ইউনিকেয়ার চেয়ারপার্সন কামরুল হাসান কাজলের পরিচালনায় শহীদ জগৎজ্যোতি দাসের বীরত্বপূর্ণ কার্যক্রম ও মুক্তিযুদ্ধে তার অপরিসীম অবদানের বিষয়ে স্মৃতিচারন করে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, মঞ্জিল মিয়া, গোপীনাথ দেব, হাজী মোছাব্বির মিয়া, মাওঃ ছাদিকুর রহমান, ইউনূছ উল্লা, সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, টিসি বুলবুল ধর, ইউডিসি উদ্যোক্তা আনছার আলী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com