বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গণফোরামের নির্বাচনী প্রস্তুতি সভা ॥ হবিগঞ্জ-২ আসনে এডঃ ফজলুর রহমান হবিগঞ্জ-৩ আসনে ডাঃ এম এ রব

  • আপডেট টাইম শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩
  • ৬৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৫ অক্টোবর বিকেলে হবিগঞ্জ বার মিলনায়তনে গণফোরাম হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী। সভায় দেশের বর্তমান অবস্থার জন্য উদ্বেগ প্রকাশ ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা করা হয় এবং নিরপেক্ষ, নির্দলীয় সরকারের মাধ্যমে নির্বাচনের জোর দাবী জানানো হয়। গণফোরামের দাবী সংসদ নির্বাচনের জন্য দুইজন প্রার্থী দল থেকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে। হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনে সাবেক বিভাগীয় কমিশনার এডঃ ফজলুর রহমান ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনে বিশিষ্ট মুক্তিযোদ্ধা দন্ত চিকিৎসক ডাঃ এম এ রব।
সভায় বক্তারা বলেন হবিগঞ্জের জনগণ এই দুইজন প্রার্থীর কাছে অনেক আশা করতে পারেন। বক্তারা তাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। এতে আরও বক্তব্য দেন এডঃ ফজলুর রহমান, ডাঃ আব্দুর রব, ভাসানী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল জলিল চৌধুরী, এডঃ মোঃ আতাউর রহমান, মোঃ নওয়াব আলী, এডঃ আব্দুল জলিল টিটু, শেখ আব্দুল কাদির কাজল, শেখ আব্দুর রউফ, মোঃ আরব আলী, ইউনুছ আলী (সাবেক চেয়ারম্যান) সহ প্রমুখ। সভা পরিচালনা করেন মোঃ আব্দুল ওয়াহেদ। সভাপতিত্ব করেন এডঃ শ্যামল কান্তি দাস। অনুষ্ঠানের অনেকেই সদস্যপদ গ্রহণ করে সংগঠনকে হবিগঞ্জে শক্তিশালী সংগঠন হিসাবে দাড় করানোর সংকল্প ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com