রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার লাখাইয়ে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ নবীগঞ্জে বিজনা নদীতে একটি সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন এলাকাবাসী শায়েস্তাগঞ্জে র‌্যাবে অভিযান ৩টি এয়ারগান উদ্ধার সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিকে গউছকে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের শুভেচ্ছা হবিগঞ্জ সদর হাসপাতালে লিফট অপারেটর আছে, আবার নেই ভোগান্তিতে রোগী ও স্বজনরা বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ

মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক এম.এ রবের মৃত্যু বার্ষিকী পালন

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক এম.এ রব এর ৩৮ এর মৃত্যু-বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্ধর্ষ গেরিলা বাহিনী প্রধান শহীদ জগৎজ্যোতি দাসের ৪৪ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে।
১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি কমপ্লেক্স মিলনায়তনে বানিয়াচং তথা বাংলাদেশের কৃতিসন্তান মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এম.এ রব বীর উত্তম এর ৩৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ জগৎজ্যোতি দাস স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না। স্মৃতিচারণ করে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ইউনুছ উল্লা, মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, মুক্তিযোদ্ধা রাশিদুল হাসান চৌধুরী কাজল প্রমুখ।
সভায় বক্তারা এম.এ রব এর জন্ম-মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানিয়ে অপর দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাস পার্টির প্রধান শহীদ জগৎজ্যোতি দাসকে সর্বোচ্চ খেতাব বীর উত্তম ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় রবিবার শহীদ জগৎজ্যোতি দাস শ্যাম এর ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় স্মৃতি সংসদ এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com