বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে লন্ডনী ভাগ্নিকে নিয়ে ২ ভাইয়ের মধ্যে টানাহেচড়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৫৬৫ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে লন্ডনী ভাগ্নিকে নিয়ে দুই ভাই টানাহেচড়া করছেন। এক ভাই দাবী করছেন তার ছেলের সাথে কয়েক বছর আগে ওই মেয়ের বিয়ের চুক্তি রয়েছে। অতি সম্প্রতি অপর ভাই ওই কণ্যার বিয়ে অন্যত্র ঠিক করেছেন। এ নিয়ে গত রোববার রাতে আউশকান্দি গ্রামে নজমুল মিয়ার বাড়িতে সালিস বৈঠক হয়েছে। লন্ডনী কন্যার বাড়ি নবীগঞ্জের মুরাদপুর গ্রামে। কন্যার মামার বাড়ি আউশকান্দি গ্রামে।
সালিস বৈঠক সূত্রে জানা গেছে-৪/৫ বছর আগে ওই লন্ডনী কণ্যার মামাতো ভাই আউশকান্দি গ্রামের হাজির মিয়ার ছেলে হায়দার মিয়ার সাথে বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করা হয়। এর কিছু দিন পর হায়দার মিয়া গ্রীস চলে যায়। গত ১ নভেম্বর ওই কণ্যাকে নিয়ে মা দেশে আসেন। দেশে আসার পর মেয়েকে নিয়ে মা তার ভাই আউশকান্দি গ্রামে নাজমুল মিয়ার বাড়িতে যান। নাজমুল মিয়া তার ভাগ্নিকে একই এলাকার উমরপুর গ্রামের জনৈক মেম্বার পুত্রের কাছে বিয়ে দেয়ার প্রতিশ্র“তি দিয়ে ১০লাখ টাকা আদায় করেন। গতকাল সোমবার বিয়ে হওয়ার কথা ছিল। এদিকে এ খবর শুনে নাজমুল মিয়ার ভাই হায়দার মিয়ার পিতা হাজির মিয়া গ্রামের লোকজন জড়িত করেন। নাজমুল মিয়ার বাড়িতে এ সালিস বৈঠক বসে। এতে আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার বকুল মিয়াসহ গ্রামের বিশিষ্ট মুরুব্বিগণ উপস্থিত ছিলেন। বৈঠকে হাজির মিয়া তার ছেলের সাথে আগে ওই মেয়ের বিয়ে হয়েছে বলে উল্লেখ করেন। এ সময় হাজির মিয়ার ভাই নাজমুল মিয়া ১০ লাখ টাকা আনার কথা স্বীকার করেন। এ অবস্থায় উপস্থিত মুরুব্বিগণ ওই ১০লাখ টাকা প্রয়োজনে গ্রামবাসী ফেরত দিবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। পরে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যগণ লন্ডনী কণ্যাকে বুঝিয়ে হায়দার মিয়ার ঘরে তুলে দেয়ার ব্যবস্থা করবেন। এ ব্যাপারে বকুল মেম্বারের সাথে আলাপ হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com