মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

ফুঁসে উঠেছে দিনারপুর পরগনার লোকজন ॥ ৪৮ ঘন্টার আল্টিমেটাম

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০১৪
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মৌলভীবাজার জেলার আতানগীরি গ্রামে জুয়া যাত্রা হাউজি বাম্পান ও অশ্লীল নৃত্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে নবীগঞ্জের দিনারপুর পরগনার লোকজন। গতকাল সোমবার বিকালে দিনারপুর কলেজ সংলগ্ন দেওপাড়া ফুটবল মাঠে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সভায় দিনারপুর পরগনার তিনটি ইউনিয়নের ছাত্র-জনতাসহ কয়েক হাজার মানুষের সমাগম হয়। সমাবেশে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। ৪৮ ঘন্টার মধ্যে আতানগিরির এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ না করা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হবে। পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম এলাইছের পরিচালনায় বক্তব্য রাখেন, শফিউল আলম বজলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, দেবপাড়া ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মুহিত চৌধুরী, জাপা নেতা বিশিষ্ট মুরুব্বি ইলিয়াছ মিয়া, আউশকান্দি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মুরশেদ আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার দিলাওর হোসেন, মুরুব্বী আব্দুর রশিদ, ডাঃ সাজিদুর রহমান, শাহ গোল আহমদ কাজল, আফজাল মোঃ আনফাল মেম্বার, শাহ ইসমাঈল মিয়া, শাহ গোলাম ইজদানী শামীম, নুরুল আমিন পাঠান ফুল মিয়া, মির্জা হোসাইন আহমদ হামজা, আব্দুল মুকিত, জমসেদ আলী মেম্বার, নুরুল হক তুহিন, শাহ সোফায়েল আহমদ, জাকির হোসেন, আবুল হোসেন লাল, ফখরুল ইসলাম ও শিহাব আহমদ প্রমূখ।
উল্লেখ্য, দীর্ঘ একমাস যাবত আতানগিরি গ্রামের মধ্যে জুয়া, যাত্রা, হাউজি বাম্পার ও অশ্লীল নৃত্য চলছে। ফলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে চলছে। এসব অসামাজিক কাজ বন্ধের জন্য একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানালেও তারা কর্নপাত করেনি। এনিয়ে নবীগঞ্জ আইন শৃংখলা কমিটিতে আলোচনা হলেও বন্দের কোন পদক্ষেপ নেয়া হয়নি। মৌলভীবাজার প্রশাসন নবীগঞ্জ প্রসাশনকে আর নবীগঞ্জ প্রশাসন মৌলভীবাজার প্রশাসনকে দোষারোপ করে অজুহাত দেখাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com