বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রাজিউড়া ইউনিয়নের ফেয়ারা ভাঙ্গা গুড়িয়াখাল খনন ও সুইচ গেইট স্থাপনের প্রতিবাদে প্রতিবাদ

  • আপডেট টাইম শনিবার, ৮ নভেম্বর, ২০১৪
  • ৬২৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের ফেয়ারা ভাঙ্গা গুড়িয়াখাল খনন ও সুইচ গেইট স্থাপনের প্রতিবাদে স্থানীয় কয়েকটি গ্রামবাসী উদ্যোগে সাধুর বাজারে গতকাল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পাটলী গ্রামের সাবেক মেম্বার আলম উল্লাহ সভাপতিত্বে এবং আলমগীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য-রাখেন সাবেক মেম্বার হাজী জহরুল ইসলাম, হাজী আলতাফ আলী, তাজ উদ্দিন, জহুর আলী, হাজী আব্দুর রহিম, চাঁন মিয়া সর্দার, নিখিল দাস, খন্দকার এখলাছুর রহমান, বিশিষ্ট মুরুব্বী সিরাজুল ইসলাম, সাস্থ মিয়া, কদ্দুছ মিয়া, রুখন উদ্দিন, আলা উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খাল খনন ও সুইচ গেইট নির্মাণ হলে এলাকার নিচু জমিগুলোর ব্যাপক ক্ষতি হবে এবং ওই জায়গা সাভিয়ার করতে আসলে যে কোন মূল্যে প্রতিহত করা হবে। সাবেক মেম্বার হাজী জহরুল ইসলাম জানান, সমবায় সমিতি জাইকার মাধ্যমে খাল খনন করে সুইচ গেইট নির্মাণ হলে গদাইনগর পূর্ব পশ্চিম, আব্দুর রহিমপুর, পাটলী, সুখচর, সাধু বাজার, যাত্রা বড়বাড়ী, বগলাখাল, খানলী, আলাপুর রায়ধর গ্রামের নিচু জমি এবং কবরস্থান, শ্মশানঘাট গরু চড়ানো মাঠ ক্ষতিগ্রস্থ হবে। সব দিক বিবেচনা করে খাল খনন বন্ধ করা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com