বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই উপজেলা যুবদলের কার্যক্রম স্থগিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা যুবদলের কার্যক্রম স্থগিত করে দিয়েছে জেলা যুবদল। সদ্য বিলুপ্ত ইউনিয়ন কমিটিগুলো ভেঙ্গে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কমিটি ঘোষনার জের ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশংকায় কার্যক্রম স্থগিত করে দেয়া হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ৬টি ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করে পর্যায়ক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল নেতৃবৃন্দ। সে মোতাবেক করাব ও লাখাই ইউনিয়ন কমিটি গঠন করা হয়। পরবর্তীতে মুড়িয়াউক ইউনিয়ন কমিটি গঠনে নেতা নির্বাচনের ক্ষেত্রে একমত হতে পারেননি উপজেলা নেতৃবৃন্দ। এ নিয়ে উপজেলা যুবদলের নেতারা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক গ্র“পে রয়েছেন উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম গোলাপ ও যুগ্ম আহবায়ক আরিফ আহমেদ রুপন। অপর গ্র“পে রয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তাউছ আহমেদ ও আক্তার হোসেন। একটি সুত্র জানায়, গত ১৮ অক্টোবর মুড়িয়াউক ইউনিয়ন কমিটি গঠন করার সময় শাহ আলম গোলাপ গ্র“প তাদের পছন্দের সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম মলাইকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সিনিঃ যুগ্ম আহবায়ক করে একটি কমিটি ঘোষনা করা করেন। এদিকে তাউছ গ্র“প রফিকুল ইসলাম মলাইকে আহবায়ক ও সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাজিউর রহমান চৌধুরী মিন্টুকে সিনিঃ যুগ্ম আহবায়ক করে আরেকটি কমিটি ঘোষনা দেন। কমিটি দুটি পর পর স্থানীয় পত্রিকায় প্রকাশ হয়।
এর পর থেকে দু’গ্র“পের ২ সিনিঃ যুগ্ম আহবায়ককে নিয়ে চলে উপজেলা যুবদলের বিভক্ত হওয়া দুটি গ্র“পের মাঝে রশি টানাটানি। বিশেষ একটি সুত্র জানায়, শাহ আলম গ্র“পের পছন্দের সিনিঃ যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন। যে কারনে তাউছ গ্র“পের লোকজন আলমগীরকে মেনে নিতে পারে নি বলে জানা যায়। এ বিষয়টি সারা উপজেলায় সাধারণ নেতাকর্মীদের মাঝে আলোচনা ও সমালোচনায় পরিণত হয়েছে। যে কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের আশংকায় উপজেলা যুবদলের সকল কার্যক্রম স্থগিত করে দেয় জেলা যুবদল। এ ব্যাপারে জেলা যুবদল নেতৃবৃন্দের বরাত দিয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আক্তার হোসেন এ প্রতিনিধিকে জানান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপজেলা যুবদলের সকল কার্যক্রম মৌখিকভাবে স্থগিত করা হয়েছে। এছাড়াও মুড়িয়াউক ইউনিয়নের কমিটিও স্থগিতের নির্দেশ দেন জেলা যুবদল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com