বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে আটক ৭ জুয়াড়ীকে অর্থদন্ড ॥ বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জুয়াড় আসর থেকে আটক হওয়া সেই ৭ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার দেবপাড়া ইউনিয়নের হুসেনপুর গ্রামের আলা উদ্দিনের পুত্র হারুন মিয়া (২৫)কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল। একই গ্রামের ইজাজ উল্লাহর পুত্র রহিম মিয়া (৩৮)কে ৭দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল, একই গ্রামের মাহতাব উদ্দিনের পুত্র কাইয়ুম মিয়া (২৫)কে ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল, কুর্শি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনর মিয়ার পুত্র আজাদ মিয়া (৩৫)কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল, একই গ্রামের তাহিদ উল্লাহর পুত্র নুরুল ইসলাম (৪৫)কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল, পানিউমদা ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামের আতই উল্লাহর পুত্র আব্দুস শহীদ (৩০)কে ১৫দিনের বিনাশ্রম করাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল ও সিলেটের ওসমানীনগর এলাকার ছমির উদ্দিনের পুত্র ফজলু মিয়া (২৮)কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৭দিনের জেল দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে জুয়াড়ীরা হোসেনপুর গ্রামের হারুন মিয়ার বাড়িতে জুয়াড় আসর বসায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ জুয়াড় আসরে অভিযান চালিয়ে উল্লেখিত জুয়াড়ীদের আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। গতকাল শুক্রবার খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান গোপলার বাজার তদন্ত কেন্দ্রে ভ্রাম্যমান আদালত স্থাপন করে আটকদের বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করেন। পরে জুয়ার আসর থেকে উদ্ধার করা জুয়া খেলার সরঞ্জাম আগুনে পুড়ানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com