স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত ইসলামি ব্যাংক এর কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে ইউনিয়ন ব্যাংক হবিগঞ্জ শাখায় আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানান শাখা ব্যাবস্থাপক মোঃ আজহারুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন যাত্রাকে সামনে রেখে ১ সেপ্টেম্বর গ্রাহকই অগ্রাধিকার : লেনদেন ও সেবার সর্বোচ্চ মান নিশ্চিতকরণ দিবস হিসাবে কার্যক্রম পরিচালনা করে।
প্রতিপাদ্যে গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দেশের একীভূত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার অংশ হিসেবে পূর্বের ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর হবিগঞ্জ শাখা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর কার্যক্রমের আওতায় গ্রাহকসেবা প্রদান করছে।
উক্ত কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে, গ্রাহকদের দ্রুত, সহজ, নিরাপদ ও মানসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা। এ লক্ষ্যে হবিগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ‘একই থিম, একই ভবিষ্যৎ’-এ প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।
শাখায় আগত গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান, দ্রুত সেবা নিশ্চিতকরণ, পেমেন্ট ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম যথাযথভাবে সম্পাদন এবং গ্রাহকদের হয়রানিমুক্ত সেবা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবীণ, নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন গ্রাহকদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন প্রত্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক আজহারুল ইসলাম বলেন, গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, উন্নত গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং আধুনিক ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা প্রদানে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। উক্ত দিবস উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন বুলবুল চৌধুরী, সাংবাদিক ফজলুর রহমান, অধ্যাপক জাবেদ আলী সহ অনেক গ্রাহক।
শাখা ব্যবস্থাপক মোঃ আজহারুল ইসলাম ও শাখার সকল কর্মকর্তা নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ শাখার প্রতি আস্তা রাখায় উপস্থিত সকল গ্রাহক কে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যায়ে সমস্যার কারনে ২০২৪ সনের ৫ আগস্টের পর বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ৫টি ব্যাংক-এ (ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক) লেন-দেন প্রায় বন্ধ থাকে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত ৫টি ব্যাংককে একত্রিভুত করে “সম্মিলিত ইসলামি ব্যাংক” নামকরন করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর গতকাল থেকে সরকারী নিয়ন্ত্রণে “সম্মিলিত ইসলামি ব্যাংক” এর যাত্রা শুরু হয়েছে।
আজ সকাল থেকে ব্যাংকের হবিগঞ্জ শাখা গ্রাহকদের নতুন উদ্যমে লেনদেন করতে দেখা যায়।