মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জনকল্যাণমুলক কর্মসূচী সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা। এ কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে পবিত্র হজ্ব প্রশিক্ষণ, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এবং অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের জন্য গণবিবাহ কর্মসূচী ইত্যাদি। হবিগঞ্জ পৌরসভার ওয়েব সাইটে প্রকাশিত প্রশাসক মোঃ মঈনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় হবিগঞ্জ পৌরসভার নাগরিক যারা ২০২৭ সালে পবিত্র হজ্ব পালনে আগ্রহী তাদেরকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হবিগঞ্জ পৌরসভায় নাম তালিকাভুক্ত করতে হবে। পৌর এলাকার অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের সন্তানদের জন্য গনবিবাহ কর্মসূচি পালন করা হবে। আগামী ১৫ অক্টোবর ২০২৬ সালের মাঝে হবিগঞ্জ পৌরসভায় নাম তালিকাভুক্তির জন্য বলা হয়েছে। এছাড়াও পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান হতে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে হবিগঞ্জ পৌরসভায় আবেদন পত্র জমা দিতে হবে। জমা দেয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ২০২৬ ইং। শর্ত ও নিদেশাবলী পৌরসভার ওয়েবসাইটে পাওয়া যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com