শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবলে অবৈধ বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন আটক

  • আপডেট টাইম বুধবার, ২৯ অক্টোবর, ২০১৪
  • ৬৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রূপাইছড়া রাবার বাগানে।
প্রত্যদক্ষর্শী ও পুলিশ সুত্রে জানান, বাহুবল উপজেলার রূপাইছড়া রাবার বাগানের ভেতর দিয়ে প্রবাহিত রূপাইছড়া থেকে সাবেক ইউপি চেয়ারম্যান মুদ্দত আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন আসছিলেন। এতে বাগানের রাবার গাছসহ বাগান ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক সম্প্রতি জেলা প্রশাসকের নিকট অভিযোগ প্রদান করেন। এর প্রেক্ষিতে হবিগঞ্জের আরডিসি’র মোঃ নূরুজ্জামানের নেতৃত্বে রূপাইছড়া বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনকারীর লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হানের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পরে আরডিসি মোঃ নুরুজ্জামান বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ডেজার মেশিন জব্ধ করেন। অবস্থা বেগতিক দেখে বালু পাচারকারী চক্রের সদস্যরা গা-ঢাকা দেয়।
এ ব্যাপারে বাহুবল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আরডিসি মোঃ নুরুজ্জামান অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৬টি ড্রেজার মেশিন আটক করেন। তিনি জানান, এ সময় বালু উত্তোলনকারী সবেক চেয়ারম্যান মুদ্দত আলী বালু মহালটি খনিজ মন্ত্রণালয় থেকে লীজ এনেছেন জানালেও কোন কাগজপত্র দেখাতে পারেননি। পরে আরডিসি মোঃ নুরুজ্জামান আজ বুধবার সকালে তার লীজের স্বপক্ষে কাগজপত্র নিয়ে আসার নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com