বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শায়েস্তাগঞ্জে পরিবারের নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর যুবদল নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুল জলিলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ এনে পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। গত রোববার (২৭ জুলাই) পুলিশ সুপারের কার্যালয়ে দেওয়া আবেদনে মোছা. নাছিমা আক্তার অভিযোগ করেন- তার শাশুড়ি গত ২৩ জুলাই হবিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করেন। এরপর থেকে তাদের পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আবেদনে উল্লেখ করা হয়- পারিবারিক বিরোধ ও বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের হয়। এসব মামলায় তার স্বামীসহ পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়া শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের নেতা আব্দুল জলিলের বিরুদ্ধে প্রভাব খাটানো, বিভিন্নভাবে হুমকি প্রদান এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। আবেদনকারী পুলিশ সুপারের কাছে তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। আবেদনের সঙ্গে পূর্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের একটি কপিও সংযুক্ত করা হয়েছে। অভিযোগের অনুলিপি শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছেও পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com