মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দৈনিক বিবিয়ানা পত্রিকার সভাপতি আশরাফ উদ্দিনের দায়িত্ব গ্রহন

  • আপডেট টাইম বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সুনামধন্য দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত অন্যতম পরিচিত গীতিকার আশরাফ উদ্দিন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার হবিগঞ্জস্থ বিবিয়ানা পত্রিকার অস্থায়ী কার্যালয়ে দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মো. তাজুল ইসলাম এর পরিচালনায় এক মতবিনিময় ও শুভেচ্ছা সভার আয়োজন করা হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ সুমন আলী খাঁন, সিনিয়র সাংবাদিক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহিদ আলী আশা, সাংবাদিক আবু তালেব এবং ইমরান আহমদ কাজল।
উক্ত সভায় বিস্তারিত আলোচনার পর সমাজসেবক আশরাফ উদ্দিন দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণে সম্মতি প্রকাশ করায় দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে তাকে ফুলে’ল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
এসময় সমাজসেবক আশরাফ উদ্দিন, দৈনিক বিবিয়ানা পত্রিকা সমাজের অসঙ্গতি তুলে ধরা, জনসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক সমাজ বিনির্মাণে আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com