বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ করেছেন হুইপ জি কে গউছ এমপি

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১১২০ জন নারী-পুরুষের মধ্যে ১০ কেজি করে চাল ও ১৩৮ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সভায় হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি বলেন, মানুষের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন অসহায় না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুইপের একান্ত সচিব আমিন আল পারভেজ, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে রাব্বানী চৌধুরীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com