বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

র‌্যাবের অভিযানে মাহফুজ মিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বহুল আলোচিত মাহফুজ মিয়া হত্যা মামলার প্রধান আসামি এহিয়া তালুকদার (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ১০ মিনিটের দিকে সিলেট জেলার মোগলাবাজার থানার দাউদপুর ইউনিয়নের মোগলাবাজার ত্রিমুখী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩ জুলাই) র‌্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত এহিয়া তালুকদার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি বানিয়াচং থানায় দায়ের হওয়া মাহফুজ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। র‌্যাব জানায়, গত বছরের ২২ নভেম্বর রাতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে পৈলারকান্দি এলাকার বসন্তপুরে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত মাহফুজ মিয়া ও তার ভাইয়ের উপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মাহফুজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিএসসি সিলেটের যৌথ অভিযানে এহিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়। র‌্যাব আরও জানায়, এর আগে গত ২২ ডিসেম্বর ২০২৫ একই মামলার আরেক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত এহিয়া তালুকদারকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com