বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হুইপ জিকে গউছ এমপি’র প্রচেষ্টায় বৃন্দাবন কলেজে ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে একাডেমিক ভবন

  • আপডেট টাইম শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছের প্রচেষ্টায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজে ২ কোটি টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পরিচালন বাজেটের আওতায় এই ভবন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ডেস্ক-১) নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল এক পত্রের মাধ্যমে হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীকে প্রয়োজনীয় দরপত্র আহ্বানের নির্দেশনা প্রদান করেছেন। ফলে খুব শিগগিরই নির্মাণ কাজ শুরুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
এর আগে হবিগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজে নতুন ১০তলা একাডেমিক ও ৬তলা প্রশাসনিক কাম একাডেমিক ভবন নির্মাণে শিক্ষামন্ত্রীকে চিঠি দেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। এই ডিও লেটারের প্রেক্ষিতে একটি একাডেমিক ভবন নির্মান প্রকল্প অনুমোদন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রায় শতবর্ষী এই কলেজটিতে পর্যাপ্ত পাকা ভবন না থাকায় বহু বছর আগে নির্মিত টিনশেড আধাপাকা ভবনের জরাজীর্ণ পরিবেশে ছাত্র-ছাত্রীদের পাঠদান করা হচ্ছে। ফলে এখানে অধ্যায়নরত প্রায় ১৮ হাজার শিক্ষার্থীর ক্লাস রুম সংকুলান ও মানসম্পন্ন পরিবেশে পাঠদান সম্ভব হচ্ছে না। পাশাপাশি অধ্য, উপাধ্য ও শিক্ষক মন্ডিলীর জন্য উপযুক্ত অফিস কক্ষ না থাকায় অফিসিয়াল কার্যক্রমও সুচারুরূপে সম্পাদন করা যাচ্ছে না। নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। দীর্ঘদিনের অবকাঠামোগত সংকটও অনেকাংশে দূর হবে।
উল্লেখ্য, আলহাজ জি কে গউছ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই হবিগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঈদগাহ ও শ্মশানের ব্যাপক উন্নয়ন কার্যক্রমও চলমান রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com