মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচং-নবীগঞ্জ সড়ক যেন মরণফাঁদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জের আঞ্চলিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত বানিয়াচং-নবীগঞ্জ (এম.এ.রব) সড়কের শুটকী ব্রিজের সংযোগস্থলে ভয়াবহ ধস ও ভাঙন দেখা দিয়েছে। ব্রিজের ঠিক গোড়ার অংশের পিচ এবং নিচের মাটি ধসে গিয়ে এক বিশাল ও গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিদিন চরম প্রাণহানির ঝুঁকি নিয়ে এই স্থানে শত শত যানবাহন চলাচল করছে। ভুক্তভোগী সাধারণ যাত্রী ও চালকদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পুরো এপ্রোচ সড়ক ধসে গিয়ে দুই উপজেলার মধ্যকার সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। পণ্য ও যাত্রী পরিবহনে বড় ধাক্কা বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার লাখো মানুষের যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই এম.এ.রব সড়ক। প্রতিদিন এই রুট ব্যবহার করে সিএনজিচালিত অটোরিকশা, মিনিবাস, দূরপাল্লার বাস এবং প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় মালামাল ও কৃষিপণ্যবাহী ভারী ড্রাম ট্রাক ও ট্রাক্টর চলাচল করে। শুটকী ব্রিজের গোড়ায় নতুন করে এই ধস সৃষ্টি হওয়ায় দুই দিক থেকে আসা যানবাহনগুলো ব্রিজে ওঠার সময় চরম বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের গোড়ার মাটি সরে যাওয়ায় পিচের একাংশ শূন্যে ঝুলে আছে। স্থানীয় চালকেরা জানান, দিনের বেলা কোনোমতে দেখেশুনে পার হওয়া গেলেও, রাতে বা বৃষ্টির সময় এই স্থানটি পুরোপুরি “মরণফাঁদে” পরিণত হয়। বিশেষ করে ভারী বৃষ্টিতে এই রাস্তা দিয়ে অপরিচিত কোনো চালক গাড়ি চালালে সরাসরি খাদে পড়ে যাওয়ার ১০০ ভাগ ঝুঁকি রয়েছে। ইতিপূর্বেও এই সড়কের বিভিন্ন স্থানে জোড়াতালির সংস্কার করা হলেও শুটকী ব্রিজের মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে টেকসই টেকনিক্যাল গাইডওয়াল বা স্থায়ী প্রটেকশন ব্লক না থাকায় বারবার এমন ধসের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সচেতন মহল এবং নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক ও জনপথ (গওজ) বিভাগের খামখেয়ালিপনা এবং সময়মতো স্থায়ী সংস্কার না করার কারণেই আজ এই জনগুরুত্বপূর্ণ ব্রিজটির সংযোগ সড়কটি বিলীন হওয়ার পথে। বড় কোনো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পর প্রশাসনের ঘুম ভাঙবে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। নিরাপদ যাতায়াতের স্বার্থে সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে শুটকী ব্রিজের এপ্রোচ রোডটি জিওব্যাগ, গাইডওয়াল বা সিসি ব্লক দিয়ে স্থায়ী ও টেকসইভাবে দ্রুত মেরামতের জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com