মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

লাখাইয়ে বাচ্চু মিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে সংঘটিত বাচ্চু মিয়া হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল সোমবার (২৯ জুন) ভোর ৫টার দিকে বানিয়াচং উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মিয়া (৫০) লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। র‌্যাব জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২ জুন সকালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন বাচ্চু মিয়া। পরে তাকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে বাবুল মিয়া পলাতক ছিলেন। র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com