মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জ একটি আলোকিত উপজেলা জেলা প্রশাসক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ বলেছেন, ‘শায়েস্তাগঞ্জ একটি আলোকিত উপজেলা’। এলাকাটি ছোট হলেও জেলার গুরুত্ববহণ করে। এখানে দেশের বড় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেছে। বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাছাড়া আপনাদের ভাগ্য ভালো একজন কর্মবীর মানুষকে এমপি বানিয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জের উন্নয়নে সবসময় দৃষ্টি রাখছেন।
গতকাল সোমবার (২৯ জুন) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ইতিমধ্যে উপজেলা পরিষদের ভবনের জন্য মাটি ভরাটের কাজ শেষ, ভবনের নকশা পাঠানো হয়েছে, বরাদ্দ হলেই নির্মাণ কাজ করা শুরু হবে।
এছাড়া, পৌর এলাকায় পানি সরবরাহের বিষয়টি পৌর প্রশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। মাদক, চুরি-ছিনতাই বন্ধে পুলিশকে আরো সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন-থানার তদন্ত ওসি আব্দুর রহিম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আমী, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, কাজী গোলাম মর্তুজা, কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিঠুন বিশ্বাস, মৎস্য কর্মকর্তা কণিক শর্মা, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসকাবের সভাপতি মঈনুল হাসান রতন, দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি হারুন সাঁই, প্রধান শিক্ষক আবিদুর রহমান প্রমুখ। পরে জেলা প্রশাসক নুরপুর ইউনিয়নে জানিখাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন এবং বাল্যবিয়ে রোধ, নারী নির্যাতন প্রতিরোধ ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক করেন ও খালের পাড়ে বৃক্ষণরোপন কার্যক্রম উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com