স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক কাকঁন দে। সেই সাথে তাকে অর্থদণ্ড দেয়া হয়। গতকাল রবিবার দুপুরে আদালতে প্রকাশ্যে রায় ঘোষণা করা হয়। মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের কবরস্থানের পাশে অভিযান চালান মাধবপুর থানার এসআই কামাল হোসেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার কামালমোড়া গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী শাহাজাহানকে আটক করে তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই বাদী হয়ে থানায় মামলা করেন এবং ২৭ ফেব্রুয়ারি আসামিকে আদালতে প্রেরণ করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামীকে দোষী সাবস্থ্য করে দুটি পৃথক ধারা ৯ বছরের সশ্রম কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। স্ট্রেনোগ্রাফার মোঃ মুখলেছুর রহমান জানান, ২০১৪ সালের ৩১ মার্চ মাধবপুর থানার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে চার্জশীট দেন। মোট ৪ জন স্বাক্ষির জবানবন্দি নেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আফজাল হোসেন ও গুলজার খান। রায় প্রদানকালে আসামি শাহজাহান মিয়া পলাতক ছিলো। তিনি আরও জানান, সাজা পরোয়ানা থানায় পাঠানো হবে।