মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

জেলা প্রশাসকের সহায়তায় দেশে ফিরলেন বাহুবলের অসুস্থ প্রবাসী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের প্রবাসী যুবক জাবেদ মিয়া দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে তিনি প্রবাস জীবন শুরু করলেও হঠাৎ করেই গুরুতর অসুস্থতায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দেশে ফিরে উন্নত চিকিৎসা নেওয়া জরুরি হয়ে পড়ে। কিন্তু দেশে ফেরার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় তিনি চরম দুশ্চিন্তা ও অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছিলেন। পরিবারের পক্ষ থেকেও তার দেশে ফেরার জন্য বিমান টিকিটের টাকা সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তা হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোঃ সরফরাজ আহমদের নজরে আনা হয়। মানবিক বিবেচনায় জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং দ্রুত সহায়তার উদ্যোগ নেন। গত ১৭ জুন বুধবার জাবেদ মিয়ার মা হেলেনা আক্তারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন ৩৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়। এই আর্থিক সহায়তা তাদের জন্য আশার আলো হয়ে আসে। পরবর্তীতে হেলেনা আক্তার প্রাপ্ত অর্থ দ্রুত প্রবাসে থাকা তার ছেলের কাছে পাঠিয়ে দেন। সেই টাকা পেয়ে জাবেদ মিয়া দ্রুত বিমান টিকিট সংগ্রহ করে দেশে ফিরে আসতে সক্ষম হন। বর্তমানে তিনি নিজ এলাকায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ মানবিক সহায়তার ঘটনায় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর সরফরাজ আহমদ। স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভরসা আরও দৃঢ় করবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, জেলা প্রশাসক স্যারের আন্তরিক ও সময়োপযোগী সহায়তার কারণেই বাহুবলের এই অসহায় যুবক দেশে ফিরে চিকিৎসা নেওয়ার সুযোগ পেয়েছেন। প্রশাসন সবসময় মানবিক দৃষ্টিকোণ থেকে জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সচেতন মহল মনে করছে, প্রবাসে থাকা অনেক শ্রমজীবী মানুষ নানা সংকটে পড়লেও অনেক সময় তা প্রকাশ পায় না। প্রশাসনের এমন নজরদারি ও সহানুভূতিশীল পদক্ষেপ ভবিষ্যতে আরও অনেক অসহায় প্রবাসীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।
জাবেদ মিয়ার পরিবারের পক্ষ থেকেও জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। তারা জানান, সময়মতো এই সহায়তা না পেলে হয়তো তার চিকিৎসা আরও বিলম্বিত হতো এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com