বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ কালী বাড়ীর কার্যকরী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছারিতার অভিযোগ ॥ সাবেক কমিটির অডিট ও নতুন কমিটি গঠনে হুইপ’র হস্তক্ষেপ কামনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ীর কার্যকরী কমিটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বেচ্ছাচারী ভাবে গঠিত কমিটি বাতিল করে একটি সুন্দর ও নিয়ম মাফিক কমিটি গঠনে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ জি কে গউছ এমপি’র কাছে আবেদন করা হয়েছে। গত ১৬ জুন হবিগঞ্জ পৌরসভার ঝিলপাড় এলাকার অক্ষয় কুমার তরপদারের ছেলে অনাথ বন্ধু তরপদার লিখিত আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ৮/৪/১৩ইং তারিখের পূর্বে তদানিন্তন কার্যকরি কমিটির অদক্ষতা ও ব্যর্থতার কারণে শ্রী শ্রী কালী বাড়ী’র সার্বিক উন্নয়নে ব্যর্থ হওয়ায় সনাতন ধর্মাবলম্বীর প্রতিবাদের মুখে তদানিন্তন জেলা প্রশাসক পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। কয়েক বছর তিনি দায়িত্ব পালন করার পর গত ০৮/০৪/২০১৩ইং তারিখে তৎকালীন জেলা প্রশাসক ও তৎকালীন জাতীয় সংসদ সদস্যের উপস্থিতিতে পরিচালনা কমিটি গঠন করে দায়িত্ব প্রদান করেন। ওই বিষয়টিও হবিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীগণ মেনে নিতে পারেন নি। তথাপিও শ্রী শ্রী কালী বাড়ী ব্যবস্থাপনা ও সুষ্ঠ রক্ষণার্থের স্বার্থে কোন প্রতিবাদ না করলেও বিষয়টি নিয়ে সকল মহলে আলোচনা-সমালোচনা চলতে থাকে। তদাবস্থায় উক্ত কমিটি দীর্ঘ ১১ বৎসর একাধারে সম্পূর্ণ নিয়ম-নীতির পরিপন্থি ভাবে দায়িত্ব পালন করা অবস্থায় অনাথ বন্ধু তরপদারসহ সনাতন ধর্মাবলম্বীসহ প্রায়ই তার প্রতিবাদ করেন এবং আয়-ব্যয় হিসাব প্রদানের জন্য বার বার তলব-তাগিদ দিতেন। কিন্তু তদানিন্তন কমিটি তাতে কোন কর্ণপাত না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারী ও অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি কাজ পরিচালনা করে এবং সভার অনুমোদন না নিয়ে শ্রী শ্রী কালী বাড়ী’র তহবিলের মোটা অংকের টাকা খরচ করেন। ওই সমস্ত বিষয় নিয়ে সাধারণ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় তৎকালীন কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বিগত ২১/০২/২০২৬ইং তারিখে এক সাধারণ সভা আহ্বান করেন। ওই সাধারণ সভায় ১১ বৎসরের অডিট রিপোর্ট উপস্থাপন করেন এবং অডিট রিপোর্টে বেশ কিছু মোটা অংকের ব্যয় উল্লেখ করা হয়নি। ফলে আয়-ব্যয়ের সঠিক কোন হিসাব পাওয়া যায় নি। যা উপস্থিত সদস্য অনেকেই প্রতিবাদ করেন এবং যথাযথ ভাবে সরকারি অডিটের দাবী উত্থাপন করলেও অডিট রিপোর্ট গৃহীত বা অগৃহীত মর্মে প্রকাশ্যে সভায় কোন কিছু ব্যক্ত না করে তা অনিষ্পন্ন রেখে দেন। যে কারনে অনাথ বন্ধু তরপদারসহ অধিকাংশ সদস্যরা ঐ অডিট রিপোর্ট মেনে নেননি। এতে গত ২০/০২/২০১৩ইং তারিখ থেকে ২০/০২/২০২৬ইং তারিখ পর্যন্ত কালীবাড়ী’র আয়-ব্যয়ের সঠিক হিসাব যথাযথ ভাবে নিরক্ষণ হওয়ার জন্য অনাথ বন্ধ তরপদার দাবী জানান।
পরবর্তীতে এই মিটিংএ নিয়ম বহির্ভূত পরিকল্পিত ভাবে বীরেন্দ্র লাল রায়কে সভাপতি এবং অলক দত্ত বাবুকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভায় উপস্থিত অনেকেই প্রতিবাদ করেন। কিন্তু তাতে কেউ কোন কর্ণপাত না করে তড়িগড়ি করে সভার সমাপ্ত করা হয়।
এছাড়া গত ২১/০২/২০২৬ইং তারিখে সাধারণ সভার কার্য বিবরণী ও সিদ্ধান্ত লিপিবদ্ধ করার পূর্বেই একটি অলিখিত খাতায় উপস্থিত সকলের দস্তখত নেয়া হলে উপস্থিত অনেকই এর প্রতিবাদ করেন। কিন্তু সরল বিশ্বাসে অনেকেই দস্তখত দেন। তৎপর বিগত ৩০/০৩/২০২৬ইং তারিখে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়। যাতে হবিগঞ্জ এর সনাতন ধর্মাবলম্বীদের কোন সম্মতি বা মতামত ছিল না। ওই কমিটি স্বেচ্ছাচারী ভাবে একদলভূক্ত ব্যক্তিগণের সমন্বয়ে গঠন করা হয়েছে। যা সার্বিক ভাবে শ্রী শ্রী কালী বাড়ী’র নিয়মের পরিপন্থি। ওই কমিটি নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই কমিটি কালী বাড়ী’র তহবিল থেকে মোটা অংকের অর্থ বিনা অনুমোদনে ব্যয় করা হয় বলে জানা যায়।
২০২৫ সালে কালী বাড়ীতে একটি রান্না ঘর (ভোগ ঘর) নির্মাণ করা হয়। এই নির্মাণ কমিটিতে ১. শংখ শুভ্র রায়, ২. নব কুমার চক্রবর্তী, ৩. অনাথ বন্ধু তরপদার, ৪. অলক দত্ত বাবু। উক্ত কমিটির আহবায়ক শংখ শুভ্র রায় জেলে থাকায় তার এবং অনাথ বন্ধুর অবর্তমানে মনগড়াভাবে উক্ত ভোগ ঘরের কাজ সম্পন্ন করা হয়। ওই কাজে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয় হয়েছে মর্মে উল্লেখ করেন। এ নিয়ে সনাতনীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অভিযোগে বলা হয়, গত ১১/১২ বৎসর সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়াভাবে কালী বাড়ী পরিচালনা করেন। নিয়মানুযায়ী সাধারণ সভায় যারা উপস্থিত থাকবে না তারা কোন পদে আসতে পারবে না এবং যারা সাবজেক্ট কমিটিতে থাকবেন তারা কোন ভাইটাল পোস্টে থাকতে পারবেন না। (শ্রী শ্রী কালী বাড়ী গঠনতন্ত্রে আছে, সাবজেক্ট কমিটিতে যারা যাবেন তারা কোন পদেই আসতে পারবেন না।) এটাই ছিল সাধারণ সভার সিদ্ধান্ত। উক্ত কমিটি সাধারণ সভার সিদ্ধান্ত অমান্য করে তাদের মনগড়াভাবে কমিটি সাজাইতে থাকেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, কিছুদিন পূর্বে রেজুলেশন কপির জন্য ডাকযোগে সভাপতি ও সম্পাদককে চিঠি দিলেও রেজুলেশনের কপি সরবরাহ করা হয়নি। এ নিয়ে প্রয়োজনে তিনি আইনের আশ্রয় নিবেন।
লিখিত বক্তব্যে অনাথ বন্ধু তরপদার হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি এর হস্তক্ষেপের মাধ্যমে কমিটি বাতিল করে সাধারণ সভা আহ্বানের মাধ্যমে কার্যকরী কমিটি গঠন করে কালী বাড়ীর অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com