স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার মোড়ে অবৈধ ও সাইলেন্সার খোলা মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার বিকালে পুলিশ সুপার তারেক মাহমুদের উপস্থিতে সদর ও ডিবি এবং ট্রাফিক ওসির নেতৃত্বে অভিযান চলে। এ সময় কাহজপত্র বিহীন ১০টি মোটর সাইকেল আটক করা হয় এবং ৫টির বিরুদ্ধে মামলা দেয়া হয়। মোটর সাইকেল আরোহীদের কাগজপত্র ও হেলমেট নিয়ে চলাচলের সতর্ক করে দেয়া হয়।