সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচংয়ে স্টার্টআপ ॥ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

 

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেডিপ (ঝঊউচ) প্রকল্পের অধীনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম’ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার।
স্বাগত বক্তব্যে একাডেমিক সুপারভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বৈজ্ঞানিক প্রকল্প এবং উদ্যোক্তা-ভাবনা দেশ ও দশের সামনে তুলে ধরার এক অনন্য সুযোগ পাচ্ছে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী দলসমূহ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করবে। এরপর জেলা পর্যায়ের শ্রেষ্ঠ দলগুলো সুযোগ পাবে জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায়।
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত আসরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সরকার প্রধান স্বয়ং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও স্টলসমূহ পরিদর্শন করবেন এবং মেধার স্বীকৃতিস্বরূপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। ফলে আজকের এই স্থানীয় আয়োজনটি শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতের বৃহত্তর সাফল্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক ধাপ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান শিক্ষার্থীদের এমন সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে দেশকে এগিয়ে নিতে তরুণ উদ্ভাবকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক উৎসুক দর্শনার্থী উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই শোকেসিং প্রোগ্রামে শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে তাদের তৈরি রোবোটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং আধুনিক কৃষি ও আইসিটি বিষয়ক নানা ইনোভেশন প্রদর্শন করে, যা উপস্থিত সকলকে দারুণভাবে মুগ্ধ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com