বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আলোচনা সভা

  • আপডেট টাইম সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

 

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসির সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, বিএনপির সহ-সভাপতি কাওসার আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রিংকু দাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, সাংবাদিক মোঃ হাসান চৌধুরীসহ বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাটি শুরু হয় নারী ও শিশু অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরার মাধ্যমে। সভায় আগত বক্তারা সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলি দূর করতে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একটি সুশীল ও উন্নত সমাজ গঠনে নারীর ক্ষমতায়ন এবং শিশুদের নিরাপদ ভবিষ্যতের অপরিহার্যতা অত্যন্ত গুরুত্ব সহকারে ফুটে ওঠে সকলের বক্তৃতায়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, “নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ সমাজ ও জাতির জন্য একটি বড় অভিশাপ। এগুলো রুখতে শুধুমাত্র আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। পরিবার ও সমাজের প্রতিটি স্তরে মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে। বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয় এবং তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে এবং একটি সুস্থ সমাজ উপহার দিতে হলে বাল্যবিবাহ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।” তিনি প্রশাসন থেকে এ ধরণের অপরাধ প্রতিরোধে সব ধরণের আইনগত সহযোগিতা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com