বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে দায়িত্ব পালন নিয়ে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের দ্বন্দ্ব দু’পক্ষের সংঘর্ষে আহত শতাধিক জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক বানিয়াচঙ্গে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরীতে অনিয়ম হুইপ জি কে গউছের নিরলস প্রচেষ্টায় ৪ লেনে উন্নীত হচ্ছে নাসিরনগর লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ৬১৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন শায়েস্তাগঞ্জে মাদকে সয়লাব উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল বাহুবলের হরিতলায় সিলিকা বালু লুটপাট ॥ থামছে না অবৈধ বাণিজ্য নবীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা মূলক কর্মশালা হবিগঞ্জ পৌর এলাকায় ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পুলিশ সুপারের নির্দেশে ডেভিল হান্টে ৩ নেতাকর্মী গ্রেফতার বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম

স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকায় স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে উভয় নেতা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি হবিগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, হাসপাতালের সুযোগ-সুবিধা উন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ দীর্ঘদিন ধরে নানা উন্নয়ন প্রত্যাশা করে আসছেন। এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সম্ভব হবে।
সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার নির্বাচনী এলাকার জনগণ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাকে বিপুল সমর্থন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণ করা এখন আমার প্রধান দায়িত্ব। তাই জনগণের কল্যাণে সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি।”
তিনি আরও বলেন, “মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা এ এলাকার উন্নয়নে আন্তরিক সহযোগিতা করবেন।”
স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, জাতীয় পর্যায়ে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হতে পারে।
সচেতন মহলের মতে, নির্বাচনী এলাকার জনগণের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ে নিয়মিত যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক আলোচনা ভবিষ্যতে মাধবপুর ও চুনারুঘাটের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com