বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পবিত্র হজব্রত পালন শেষে হবিগঞ্জ ফিরে পিতা-মাতার কবর জিয়ারত করলেন হুইপ জি কে গউছ

  • আপডেট টাইম শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ। গতকাল শুক্রবার দুপুর ১২টায় তিনি হবিগঞ্জ ফিরেই পিতা মরহুম আলহাজ্ব গোলাম মর্তুজা লাল মিয়া ও মাতা মরহুমা আলহাজ্ব মঞ্জিলা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। পরে তিনি তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
এর আগে গত ৯ মে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে স্ব-স্ত্রীক সৌদি আরব গমন করেন হুইপ আলহাজ্ব জি কে গউছ এমপি। হজ্জের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন।
হুইপ জি কে গউছ এমপির সুস্থ ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনে তাঁর সমর্থক, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দের সঞ্চার হয়েছে। তাঁরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে অব্যাহত ভূমিকা রাখার জন্য দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com