বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বাহুবলে জুয়াড়ি আটক ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২২ বা পড়া হয়েছে

হাবিবুর রহমান নোমান, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের ভুগলি গ্রামে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বশিনা গ্রামের মৃত আলাউদ্দিন এর পুত্র মোঃ নেওয়াজ আলী (৫৬) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে বাহুবল থানা পুলিশের এসআই ইব্রাহিম আকন্দসহ পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, জুয়া খেলা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর এবং এটি মানুষকে ঋণের ফাঁদে ফেলে দেয়। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কেউ জুয়া খেললে দ্রুত প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com