বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দায়েরকৃত মামলার চার্জশীট প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের আউড়া-রজবপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে শিপন আহমেদ আছকির ও সুমন মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরকৃত মামলার আদালতে চূড়ান্ত প্রতিবেদন চার্জশীট দাখিল করা হয়েছে। হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আলী আকবর ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এ চার্জশীট প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, শিপন আহমেদ আছকির এক্সেভেটর মেশিন ও ট্রাক্টর গাড়ি দিয়ে আউড়া-রজবপুর এলাকায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের একটি টিম ২০২৫ সালের ২০ আগস্ট রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মাটি কাটায় জড়িত একটি ট্রাক্টর জব্দ করে হবিগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় হবিগঞ্জ পৌর ভূমি সহকারী কর্মকর্তা বদরুল আলম বাদী হয়ে শিপন আহমেদ আছকির ও সুমন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে এসআই আলী আকবর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। বর্তমানে আদালতে বিচারধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com