সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বেঘরেড গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫) এবং ঢাকা খিলক্ষেত এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫)।
জানা গেছে, দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার কিংবা পুলিশ। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনার সঠিক কোনো কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com