বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সুরমা চা বাগান সড়কের পাশে জারুল ও কৃষ্ণচূড়ায় রঙের উৎসব

  • আপডেট টাইম বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় যেন চলছে প্রকৃতির রঙের উৎসব। সবুজ চা বাগানের বুক চিরে যাওয়া সড়কের দুই পাশে জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু ফুলে নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়েছে। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত দর্শনার্থী সুরমা চা বাগান এলাকায় ছুটে আসছেন। সরেজমিন দেখা যায়, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর তেমুনিয়া থেকে সুরমা চা বাগান অংশজুড়ে সারি সারি জারুল গাছে বেগুনি ফুলের সমারোহ। কোথাও কৃষ্ণচূড়ার লাল আভা, কোথাও সোনালুর হলুদ রঙ প্রকৃতিকে করেছে আরও মোহনীয়। বাতাসে দুলতে থাকা ফুল আর সবুজ চা বাগানের মায়াবী পরিবেশ যাত্রী ও দর্শনার্থীদের বিমোহিত করছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন। আবার কেউ গাড়ি থামিয়ে কিছু সময় প্রকৃতির সান্নিধ্যে কাটাচ্ছেন। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ছে এই সড়কের নান্দনিক দৃশ্যের ছবি ও ভিডিও। স্থানীয় বনপ্রহরী কালা মিয়া জানান, প্রতিবছর গ্রীষ্ম মৌসুমে জারুল ও কৃষ্ণচূড়া ফুটলেও এবার ফুলের পরিমাণ তুলনামূলক বেশি। ফলে মহাসড়কের সৌন্দর্য ধরা দিয়েছে কয়েক গুণ। বিশেষ করে বিকেলের শেষ আলোয় ফুলে ঘেরা এই সড়ক অন্যরকম ভালো লাগার পরিবেশ তৈরি করে। চা শ্রমিক রাম মুন্ডা বলেন, বাগানের সড়কের দুই পাশে ফুলের সমারোহে এক স্বপ্নিল পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন অনেক মানুষ এখানে ছবি তুলতে আসে। গাড়ি থামিয়ে ফুল দেখে। এমন দৃশ্য আগে এত বেশি দেখা যায়নি। ঢাকা থেকে আসা পর্যটক সুমন আহমেদ বলেন, সামাজিক মাধ্যমে ছবি দেখে এখানে এসেছি। সত্যিই জায়গাটি অনেক সুন্দর। মনে হচ্ছে, বিদেশের কোনো ফুলের রাস্তা দিয়ে যাচ্ছি। এ বিষয়ে হবিগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলী জাকির হোসেন বলেন, সড়ক বিভাগের উদ্যোগে ৪ বছর আগে জগদীশপুর তেমুনিয়া থেকে সুরমা চা বাগান হয়ে সাতছড়ি এলাকার সড়কের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছিল। এখন গ্রীষ্মকাল এলে নানা জাতের ফুল ফোটে। ভবিষ্যতে আরও বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। প্রকৃতিপ্রেমী নিজামুল হক বলেন, সুরমা চা বাগান এলাকার এই মহাসড়ক শুধু যোগাযোগের পথ নয়; এটি এখন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com