বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের ইনামবা ঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ৯নং বাউসা ইউনিয়নের দক্ষিণ গ্রামে অবস্থিত ইনামবা ঐ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি ইউএসএ ইনক। গতকাল রবিবার (১৭ মে) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক মঈনুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে এবং বর্তমান প্রধান শিক্ষক সঞ্জীত মোহন ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকর্মী এনামুল হক চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রবাসীদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি ইউএসএ ইনকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় মঈনুল হক চৌধুরী বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের লেখাপড়ায় উৎসাহ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এস্টোরিয়া ওয়েল ফেয়ার সোসাইটি ইউএসএ ইনক মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com