বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ জাহিদুল হক যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণার পর প্রতিদিন মাদকের বিভিন্ন স্পটে সাড়াশি অভিযান শুরু করেছেন।গতকাল বৃহস্পতিবার অভিযানের ২য় দিনে বিপুল পরিমাণ ইয়াবা ও বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তারা হল, শহরের আহসানিয়া মিশন রোড এলাকার হরিপদ দাশের পুত্র সুমন দাশ ও আনোয়ারপুর এলাকার ইসরাইল মিয়ার পুত্র মোশারফ। তখন মোশারফের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও সুমনের নিকট থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করা হয়। ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযান অব্যাহত আছে।
হবিগঞ্জ সদর থানা অভিযানদুই চোর ডাকাত আটকস্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের চিরুনি অভিযানে ২ ছিচকে চোর ও দুই ডাকাতকে আটক করা হয়েছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওসি মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। এতোদিন তারা আত্মগোপনে ছিলো। এ অভিযান নিয়মিত চলবে।চুনারুঘাটে অবৈধ পথে আসা৬ ভারতীয় গরু উদ্ধারস্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ৬টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সুন্দরপুর (করইঠিলা) এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল সুন্দরপুর এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পাচারকারীরা ভারতীয় গরুগুলো নিয়ে আমুরোড বাজারের দিকে যাওয়ার সময় পুলিশ অভিযান চালায়। এ সময় পাচারকারীরা গরুগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ গরুগুলো জব্দ করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জব্দ করা গরুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় বিশেষ মতা আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com