বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরএলাকার ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় প্রদত্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় হবিগঞ্জ পৌর এলাকায় বিনামূল্যে খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শহরের শিরিষতলায় প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচীর উদ্বোধন করেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি.এম. সরফরাজ। হবিগঞ্জ পৌরসভা এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মঈনুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
হবিগঞ্জ পৌরএলাকায় ৯ টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে একযোগে ভিফিএফের চাল বিতরণ করা হয়। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৪৬২৫ জন কার্ডধারী এই কর্মসূচীতে জনপ্রতি ১০ কেজি করে চাল গ্রহন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com