বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে জোর পূর্বক ধানের জমি দখলের চেষ্টা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপের্টার ॥ চুনারুঘাটে জমি দখলের চেষ্টা ও জমি থেকে জোর পূর্বক ধান কেটে নেয়ায় বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে মহিলা সহ আরো কয়েকজন। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের কথা জানান।
অভিযোগে জানা যায়, চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামের সাহিদুর রহমান পাশ^বর্তি জারুলিয়া গ্রামের হজরুন্নেছার নিকট খেকে প্রায় ৫০ বছর পূর্বে দেড় একর জমির ক্রয়সূত্রে মালিক হয়ে জমিতে ইরি ধানের চাষ করছেন। গতকাল বুধবার সাহিদুর জরুরী প্রয়োজনে ঢাকা অবস্থান করলে একই গ্রামের সুলতান আহমদ ও তার দু’পুত্র রাসের মিয়া ও মানিক মিয়া সাহিদুরের জমিতে জোর পূর্বক প্রবেশ করে ধান কাটতে শুরু করে। খবর পেয়ে সাহিদুরের স্ত্রী কামরুন নাহার ও তার আত্বীয় স্বজন ঘটনাস্থলে গেলে সুলতান ও তার পুত্ররা কামরুন নাহার ও তার আত্বীয় স্বজনের উপর হামলা চালায়। এ সময় এলাকাবাসী তাদের সাহায্যে এগিয়ে এসে তাদেরকে উদ্বার করে। প্রতিপক্ষ সুলতান আহমদ ও তার পরিবার এলাকায় দাঙাবাজ হিসেবে পরিচিত। কোন দলিল ছাড়াই তারা উক্ত ধানের জমি জোরপূর্বক দখলের জন্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছে। সুলতান আহমেদ ও তার পরিবারের লোকজন সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান সহ নানা অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সাহিদুর রহমানের স্ত্রী গতকাল থানায় অভিযোগ দিলে পুলিল ঘটনাস্থল পরিদর্শন করেন। যে কোন সময় প্রতিপক্ষ জমি দখল সহ হামলা করতে পারে এমন আশংকায় সাহিদুরের পরিবার নিরাপত্তহীনতায় ভূগছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com