বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জের অভ্যন্তরীণ রুটে চালু হচ্ছে বাস চলাচল

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী ॥ চলমান বাস ধর্মঘটের বিষয়ে জরুরি সভা করেছে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। সভায় হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রাখা হলেও জেলার অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছের ভাই জিকে গাফফার উপস্থিত ছিলেন। জানা যায়, গত দুই বছর ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল নিয়ে দুই জেলার মোটর মালিক সমিতির মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে গত রোববার (১০ মে) শেরপুর সেতু এলাকায় মৌলভীবাজারের শ্রমিকরা প্রবেশপথ বন্ধ করে দিলে পাল্টা হিসেবে টোলপ্লাজা এলাকায় বাস আটকে দেন হবিগঞ্জের শ্রমিকরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েকটি বাসে ভাঙচুরের ঘটনাও ঘটে। প্রায় চার ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত ছিল। পরবর্তীতে মৌলভীবাজার মোটর মালিক গ্রুপের বিরুদ্ধে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগ এনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা মোটর মালিক গ্রুপের সঙ্গে স্থানীয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি। পরে রাতেই করণীয় নির্ধারণে জরুরি সভায় বসে হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপ। সভায় আগামী শুক্রবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি সভা আহ্বান করা হয়েছে বলে জানানো হয়। ওই সভায় সমাধান না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-সিলেট ও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে। তবে যাত্রীদের দুর্ভোগ লাঘবে হবিগঞ্জ-শ্রীমঙ্গল, হবিগঞ্জ-নবীগঞ্জ, হবিগঞ্জ-বানিয়াচংসহ জেলার অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে যান চলাচল শুরু হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল বলেন, জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জিকে গউছ সিলেট বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে। সেখানে সুষ্ঠু সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি বলেন- যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে জেলার অভ্যন্তরীণ রুটে বুধবার সকাল থেকে যান চলাচল শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com