বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে জলমহাল ইজারা নিয়ে ইউএনও-বিএনপি নেতা মুখোমুখি

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার জলমহাল ইজারার অনিয়ম নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন মুখোমুখি অবস্থানে রয়েছেন। নুরুল আমীন ইউএনও এর বিরুদ্ধে জলমহাল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন করার ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। অভিযোগ প্রত্যাখ্যান করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি তার ফেসবুক আইডিতে জানিয়েছেন, জলমহাল ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা ঘুষ বাণিজ্যের স্থান নেই। উপজেলা প্রশাসনের মূল লক্ষ্য হলো প্রকৃত মৎস্যজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা। জলমহাল কোনো ব্যক্তিগত সম্পদ নয় প্রভাবশালীরা সিন্ডিকেট করে তা ভোগ করবে। তদবির নয়, বরং সাধারণ ও প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোর স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর আমরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলা জলমহাল কমিটির প্রতিটি সিদ্ধান্ত সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং প্রচলিত আইন মেনেই নেওয়া হয়েছে। কোনো বিশেষ মহল বা ব্যক্তিকে সুবিধা দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যদি কারো কাছে সুনির্দিষ্ট প্রমাণ থাকে, তবে তা উপস্থাপন করুন। প্রমাণ ছাড়া অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকার অনুরোধ করেন। স্থানীয় প্রভাবশালী মহলের সিন্ডিকেট ভেঙে জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com