বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট জিম্মি রোগী ও স্বজনরা

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে থাকা প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকদের কাছে জিম্মি মৃত্যুপথ যাত্রী রোগী ও তাদের স্বজনরা। ফলে অনেকের প্রাণহানির ঘটনার আশংকা রয়েছে। ইতিমধ্যে টমটম দুর্ঘটনায় গুরুতর আহত বিশিষ্ট ব্যবসায়ী এনাম চৌধুরী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে সিলেট মেডিকেল পৌছতে বিলম্ব হওয়ায় মৃত্যুর খোলে ঢলে পড়েন। এ ঘটনায় শহর জুড়ে আলোচনার ঝড় বইছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ৫০ শয্যার হাসপাতাল। প্রায় ৪ লক্ষাধিক মানুষের চিকিৎসার একমাত্র ভরসা উক্ত হাসপাতাল। সরকারী দু’টি অ্যাম্বুলেন্সের পাশাপাশি বেসরকারী প্রাইভেটে অ্যাম্বুলেন্স দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছে। তবে প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলো সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে তাদের মনগড়া ভাবে সার্ভিস দেয়। অতিরিক্ত ভাড়াসহ নানা সিন্ডিকেট তৈরী করে জরুরী রোগী নিয়ে সিলেট, হবিগঞ্জ হাসপাতালে যেতে অনেক বেগ পেতে হয় স্বজনদের। এ সব সিন্ডিকেটের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত বলে অভিযোগ রয়েছে। আবার অনেক অ্যাম্বুলেন্স চালককে জরুরী বিভাগে কাজ করতেও দেখা যায়। এদিকে সরকারী দু’টি অ্যাম্বুলেন্স থাকলেও চালক একজন। ১টি প্রায় সময় বিকল থাকে। অপরটি হাসপাতালের সামনে না রেখে গ্যারেজে রাখা হয়। চালককে ফোন দিলে প্রায়ই বলেন রোগী নিয়ে সিলেট বা হবিগঞ্জ আসছি। ফলে রোগীকে বাচাঁতে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট মোতাবেকই রোগীরা তা বহন করতে বাধ্য হয়। গত রবিবার রাতে শহরের বিশিষ্ট ব্যবসায়ী এনাম চৌধুরী সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন। সরকারী অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সাহায্য নেন। কিন্তু হাসপাতালের সামনে দাড়িয়ে থাকা উক্ত অ্যাম্বুলেন্স যেতে অপারকতা প্রকাশ করে। তার আগে অন্য একটি গাড়ীর সিরিয়েল রয়েছে। অথচ ওই গাড়ী হাসপাতাল এলাকায় নাই। সে যেতে গেলে ভাড়া দিতে হবে দ্বিগুন। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে অতিরিক্ত ভাড়া নিয়েই এনাম চৌধুরীকে নিয়ে রওয়ানা দেন তার স্বজনরা। পথিমধ্যে মৃত্যু ঘটে ব্যবসায়ী এনামের। অনেকের অভিমত ওই সিন্ডিকেট ভেঙ্গে যদি আরও ১ ঘন্টা আগে নিয়ে যাওয়া হতো হয়তো বা এভাবে জীবন দিতে হতো না এনাম চৌধুরীর। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তি বর্গ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। তারা হাসপাতালে প্রাইভেট অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
এ ব্যাপারে টিএইচও ডাঃ আব্দুস সামাদ বলেন, প্রাইভেট অ্যাম্বুলেন্স গুলো হাসপাতাল ইনডোরের বাহিরে থাকে। যা আমাদের কিছু করার নাই। প্রশাসন বিষয় টি দেখতে পারেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com