বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে পুলিশ সপ্তাহ শুরু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। গত রোববার দুপুরে হবিগঞ্জ সদর থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, জনসচেতনতামূলক কার্যক্রম ও নিরাপত্তা জোরদারের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে সদর থানার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন। এতে ডিবি পুলিশের সদস্যসহ সদর থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানায় এসে শেষ হয়। এ সময় শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়। পাশাপাশি পথচারী, যানবাহনের চালক ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সপ্তাহব্যাপী এ আয়োজনে বিভিন্ন সামাজিক, সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com