স্টাফ রিপোর্টার ॥ আমেরিকার সাথে সম্পাদিত দেশের স্বার্থ বিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সম্রাজবাদ ও যুদ্ধ বিরোধী জোট হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল ১১ টা ৩০ মিনিটে জেলা প্রশাসক কর্যালয় প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক ও জোটের নেতা কমরেড নুরুজ্জামান তরফদারের সভাপতিত্বে এবং শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি ও জোটের নেতা কমরেড পীযূষ চক্রবর্তী, সিপিবি হবিগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক রঞ্জন কুমার রায়, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট হবিগঞ্জ জেলার নেতা সংগঠক জাফর আলী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট হবিগঞ্জ জেলার নেতা শংকর শূক্লবৈদ প্রমূখ।সমাবেশ বক্তাগণ বলেন,আমেরিকার সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তির শর্ত অনুযায়ী ১৫ বছরে আমেরিকার কাছ থেকে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকার এলএনজি, ৩৫ হাজার কোটি টাকার ১৪ টি বোয়িং বিমান,৪২ হাজার কোটি টাকার কৃষক পণ্য,বছরে ৭ লক্ষ টন গম যা প্রতি টন ৭৫ ডলার বেশি দামে কিনতে হবে,বাধ্যতামূলক সমরাস্ত্র কিনতে হবে।আমেরিকার সম্মতি ছাড়া কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি করা যাবে না।যা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট হুমকির সম্মুখীন। ড. ইউনুসের অন্তর্র্বতী সরকার আমেরিকার দালালি করতে গিয়ে বাংলাদেশকে আমেরিকার একটি নব্য উপনিবেশে পরিণত করেছে।তাই দেশের সকল জনগণের প্রতি আহ্বান জানাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে এ গোলামী চুক্তি প্রতিরোধ করতে হবে।