মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত ॥ সড়ক অবরোধ

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের মাহমুদপুরে দ্রুতগামী বাসের ধাক্কায় জাহিদুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্দ ছাত্রজনতা পৌর বাস টার্মিনাল অবরোধ করে। পরে বিচারের আশ^াস দেয়া হলে অবরোধ তুলে নেয়া হয়। রবিবার (১০ মে) এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল বাহুবল উপজেলার মিরপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে। তিনি বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে ওই সড়ক এলাকায় হবিগঞ্জগামী একটি বাসের সঙ্গে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল পাঠায়। এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পৌর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়। এ সময় কতিপয় লোক একটি গাড়ি ভাংচুর করে বলে জানা গেছে। নিহত জাহিদুল ২নং পুল এলাকার একটি মেসে থাকতেন। পুলিশ মোটর সাইকেলটি উদ্ধার করেছে, তবে বাস ও চালক পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হলে বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com