বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পবিত্র হজ্ব পালনে সৌদি আরব গমন করলেন হুউপ জি কে গউছ

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ স্বস্ত্রীক পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ ছাড়াই তিনি নিজ খরচে সাধারণ হাজীদের সাথে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। গত শনিবার (৯ মে) দিবাগত রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তার সাথে রয়েছেন স্ত্রী আলহাজ্ব ফারহাপা হেপী গউছ। বিমানবন্দরে আলহাজ্ব জি কে গউছকে বিদায় জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। এছাড়াও তার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভাঙ্খীরা তাকে বিদায় জানান এবং তার সুস্থতা ও সফলভাবে হজ্ব পালনের জন্য দোয়া কামনা করেন। ধর্মীয় মূল্যবোধ ও ইসলামী অনুশাসনের প্রতি তার গভীর অনুরাগ স্থানীয় জনগণের মাঝেও প্রশংসিত। পবিত্র হজ্ব পালনের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করবেন বলে তিনি জানান। আলহাজ্ব জি কে গউছ এরপূর্বেও তার পিতা-মাতা ও স্ত্রী সন্তানদের সাথে নিয়ে অসংখ্যবার পবিত্র হজ ও উমরা পালন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com