বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ের নবাগত ওসি শেখ নাজমুল হক ॥ তদন্ত ছাড়া থানায় কোনো মামলা রেকর্ড করা হবে না

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক বলেছেন, “তদন্ত ছাড়া কোনো মামলা থানায় রেকর্ড করা হবে না। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বচ্ছতা বজায় রাখতে অনিয়ম ও অবৈধ তদবিরের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। গতকাল বানিয়াচং থানায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় নবাগত ওসি শেখ নাজমুল হক বানিয়াচংকে অপরাধমুক্ত ও একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। মাদক, জুয়া এবং দাঙ্গা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের পাশাপাশি পুলিশের কার্যক্রমে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকরা বানিয়াচংয়ের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি রোধ এবং গ্রাম্য দাঙ্গা নিরসনে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সাংবাদিকরা আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সব ধরণের তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। বানিয়াচং থানা পুলিশ জানায়, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com