স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে রুমেল খান চৌধুরী সহ-সভাপতি মনোনীত হওয়ায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রাতে বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতমুখা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও যুবনেত এমদাদুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব। এতে বিশেষ অতিথি ছিলেন সুজাতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল এপিয়ান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুদ্দিন আরিফ, ইউনিয়ন জাসার এর সভাপতি মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বিগত দিনে রুমেল খান চৌধুরীর আন্দোলনে অংশ গ্রহণ ও বার বার কারা নির্যাতনের বিষয় উল্লেখ্য করে বলেন, আপনাদের সন্তান রুমেল খান একদিনে গড়ে উঠেনি। সে দীর্ঘ ১৭ বছর হবিগঞ্জের রাজপথে থেকে ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়েছে। যার ফলে
ফ্যাসিবাদ সরকার বার বার তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিক বার মিথ্যা মামলায় কারা বরণ করতে হয়েছে। কারাগারে থাকা অবস্থায় সে তার গর্ভধারিনী মাকে হারিয়েছে। মায়ের মৃত্যুতে মাত্র ২৪ ঘন্টার জন্য পেরোলে মুক্তি নিয়ে জানাজার নামাজে অংশ নিয়েছিলো। আজ আপনারা রুমেল খান চৌধুরীকে সংবর্ধনা দিয়ে তাঁর দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। আপনাদের এলাকার উন্নয়ন রুমেল সহ আমরা সকলেই আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করবো। অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব রুমেল খান চৌধুরী শতমুখা গ্রামবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আজন্ম আপনাদের পাশে থাকবো, আপনাদের সকল দুর্দিনে আমাকে এবং আমার পরিবারকে পাশে পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতমুখা গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ মধু মিয়া, মোঃ জাকির হুসেন, মোঃ ছমেদ মিয়া, আকবর হুসেন, মোঃ দরছ মিয়া, আব্দুল কাইয়ুম, আবু তাহের মিয়া, মোঃ শানু মিয়া, মোঃ বাবুল মিয়া, মোঃ মোস্তাক গাজী, আবুল কাশেম, হেমসন মিয়া, ৮নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মো: বাহার মিয়া, আব্দুল হাই, মোঃ সুজন মিয়া, মো: সৈয়দ আলী, রুহুল আমিন হক স্বপন, মোঃ মহসিন মিয়া, সাদ্দাম মিয়া, জাকারিয়া মিয়া, রিয়াদুল হুসেন, খোকন মিয়া,জাবেদ মিয়া, জুয়েল মিয়া, রামচন্দ্র দাস, রুজেন মিয়া, আব্দুল আওয়াল, মোঃ লিলু মিয়া, মোঃ ডসিন মিয়া,আব্দুল আলী প্রমূখ।