বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে তিন হত্যা মামলার আসামী নুর মেম্বার কারাগারে

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের তিনটি হত্যা মামলার আসামী আব্দুন নুর মেম্বার (৫৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত (৯ মে শনিবার) বিকালে তাকে শায়েস্তাগঞ্জ র‌্যাব ৯ গ্রেফতার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করে। জানা যায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের বনদস্যু বাহিনীর মূল নিয়ন্ত্রক ছিলেন নুর মেম্বার। তার আপন ভাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত সন্ত্রাসী আব্দুল খালেক বর্তমাতে জেল হাজতে। খালেক জেলে যাওয়ার পর পূর্বে পাহাড়ে নিয়ন্ত্রণ নেয় ডাকাত সুমন। বনকর্মীদের উপর গুলি বর্ষণ থেকে শুরু করে হত্যা, ডাকাতি, মানুষের বাড়ী ঘর ভাংচুর, লুঠপাটসহ শতাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ২০০৫ সালে মহদিরকোনা গ্রামের মুরুব্বি সোনাই মিয়া, ২০১৮ সালে লাতুরগাঁও গ্রামের মহিবুল হোসেন ও ২০২৪ সালে মুহিবুল হত্যা মামলার বাদী আঃ হাসিম কে হত্যা করে এই নুর মেম্বার ও তার বাহিনী। হত্যার বিচার চাইতে গিয়েও হত্যার শিখার হন নিরীহ আঃ হাশিম।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com